বাবা দিবসে সন্তানদের ছবি শেয়ার করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো - গ্লোব নিউজ বিডি

পর্তুগীজ এই খেলোয়ার জন্ম দিয়েছেন চারটি সন্তান। সম্প্রতি বাবা দিবসে নিজের চার সন্তানকে নিয়ে একটি বাথটাবে গোসল করতে দেখা যায় আন্তর্জাতিক এই ফুটবলারকে।
রোনালদো ও তার চার সন্তান
রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র জন্ম নেয় ২০১০ সালে। এই সন্তানের মা হারকিউলিস ছবির নায়িকা ইরিনার পরিচয় গোপন রেখেছিলেন রোনালদো। তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সারোগেসি আইন অনুযায়ী অন্য এক মহিলার গর্ভ ভাড়া নিয়ে জন্ম দেন ইভা এবং মাতিও নামের যমজ দুই ভাইবোনকে। এবং সর্বশেষ তিনি স্প্যানীশ মডেল জর্জিনার গর্ভে জন্ম দেন মার্টিনা নামের একটি মেয়েকে।
রোনালদো ও তার স্ত্রী জর্জিনা
সম্প্রতি একটি ছবিতে রোনালদোকে দেখা যায় তার স্ত্রী জর্জিনার সঙ্গে নিজের ৩৭ তম জন্মদিনের কেক কাটছেন। এসময় রোনালদো গণমাধ্যমকে জানান, জর্জিনার গর্ভে তিনি আবারও যমজ দুটি সন্তান জন্ম দিতে চান।

মন্তব্যসমূহ