আগামী শরতে শুরু হবে হাওয়া বন্দুকের শ্যূটিং - গ্লোব নিউজ বিডি

 টলিউড পরিচালক বিরসা দাশগুপ্ত জানান, স্মরণজিৎ চক্রবর্তীর করা চিত্রনাট্যে আগামী শারদীয় দূর্গাপূজার পরপরই শুরু হবে এ সিনেমার শ্যূটিং। হাওয়া বন্দুকের কাহিনী রচনা করা হয়েছে একাত্তর সালের উত্তাল কোলকাতার প্রেক্ষাপটে।

বিরসা, মেঘলা ও ঋদ্ধি
সিনেমাটিতে অভিনয় করবেন পরিচালকের বউ বিদীপ্তা চক্রবর্তী, তার মেয়ে মেঘলা দাশগুপ্ত, ঋদ্ধি সেন, কৌশিক সেন, ঐন্দ্রিলা সেন, রাহুল বন্দোপাধ্যায় সহ আরো অনেকে। ছবিটির চিত্রগ্রহণে থাকবেন শুভঙ্কর ভাড় এবং সংগীত পরিচালনায় থাকবেন নবাগত মহর্ষি দত্ত।
বিরসা ও বিদীপ্তা
এ সিনেমাটি সম্পর্কে পরিচালক বলেন, "আমি এখন হিন্দী ওয়েবসিরিজও করছি। সেখানে সকলে আমাকে বাংলার পরিচালক হিসেবেই জানে। তাই মনে হয়েছে, বাংলার শিকড়ের গল্প বলাই ভালো। যেহেতু এক বছর ছবি করিনি, এমন একটা গল্প বলতে চাইছিলাম যা বাংলার গল্প, বাঙালীর গল্প।"

মন্তব্যসমূহ