মুক্তি পেলো অমিতাভ রেজার ওয়েবফিল্ম মুন্সিগিরি - গ্লোব নিউজ বিডি

শিবব্রত বর্মণের উপন্যাস মৃতেরাও কথা বলে অবলম্বনে গোয়েন্দা থ্রিলার ঘরাণার এই মুভিটি বানিয়েছেন আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। গত শুক্রবার দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পায় এটি। সিনেমাটির মূখ্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।

মুন্সিগিরি সিনেমার পোষ্টার
ছবিটি সম্পর্কে লেখক বলেন, "এই গোয়েন্দা পুলিশের একজন সাধারণ গোয়েন্দা। তবে অন্য পুলিশের সঙ্গে তার পার্থক্য, তদন্তে তিনি নতুন প্রযুক্তি প্রয়োগ করতে পছন্দ করেন না। তার মতে, মোবাইল ফোন ট্র্যাকিং, ডিএনএ স্যাম্পল মেলানোর মধ্যে বুদ্ধির খেলা নেই।"
মুন্সিগিরি সিনেমার শুভমুক্তি
এদিকে, সিনেমাটির পরিচালক বলেন, "বাংলাদেশে আগে নিজেদের গোয়েন্দা নিয়ে ভিজ্যুয়াল হয়নি। এটাই প্রথম। আমরা আশাবাদী যে, দর্শক মুন্সি চরিত্রে চঞ্চল চৌধুরীকে সাদরে আমন্ত্রণ জানাবেন। অপেক্ষা করবেন পরবর্তী পর্বের জন্য। সেভাবেই আমরা চেষ্টা করেছি।"

মন্তব্যসমূহ