ঢাকায় অভিনেতা নির্মাতাদের মধ্যে চলছে বেঈমানী বেঈমানী খেলা - গ্লোব নিউজ বিডি

সম্প্রতি অভিনেত্রী মৌসুমী হামিদ একটি ফেসবুক পোষ্টে আক্ষেপ করে জানান, কোনো এক নির্মাতা তার দশ দিনের শিডিউল নিয়ে রাখলেও শ্যূটিংয়ের পূর্ব মুহূর্তে তাকে বাদ দিয়ে অন্য নায়িকা নেয়া হয়েছে।

মৌসুমী, লাভলু ও ভাবনা
একইভাবে সম্প্রতি মা সিনেমা থেকে নায়িকা নাজিয়া হক অর্ষাকে বাদ দিয়ে পরী মনিকে নেয়া হয়েছে। এ ব্যাপারে অর্ষা বলেন, "এটা শিল্পীর প্রতি অসম্মান। অডিশন, কাষ্টিং, গ্রুমিং করার পর অনেক নির্মাতা তাদের বাদ দিয়ে এমন একজনকে নিয়ে শ্যূটিং শুরু করেন, যারা অডিশনই দেননি। হঠাৎ করে যুক্ত হয়েছেন। আমার সঙ্গে এটা অনেকবার হয়েছে। এটা নিয়ে আর চুপ থাকার কোনো মানে হয়না।"
পরী মনি
তবে বিষয়টি নিয়ে পরিচালকরা বলছেন সম্পূর্ণ উল্টো কথা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্মাতা জানান, "অনেক সময় অভিনয় শিল্পীরা শিডিউল দিয়ে আর ফোন ধরেন না। পারিশ্রমিক নিয়ে ঝামেলা করেন। ডেট দিয়েও দোটানায় রাখেন। আবার অনেক সময় প্রোডিউসার বাদ দিতে বলেন, দোষটা এসে পড়ে নির্মাতাদের উপর।"

মন্তব্যসমূহ