শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৈজ্ঞানিক কল্পকাহিনী বনি অবলম্বনে সিনেমা বানাচ্ছেন পরমব্রত - গ্লোব নিউজ বিডি

কোয়েল মল্লিকের সাথে হেমলক সোসাইটি থেকে শুরু করে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে বনি সিনেমায় প্রথমবারের মতো পরিচালক হিসেবে কোয়েলকে নির্দেশনা দিচ্ছেন পরমব্রত।
বনি সিনেমার পোষ্টার
এতে অভিনয় করছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক, জিয়াদা বেনেদিত্তি, জ্যাচারী কফিন, মার্কো ব্রিঞ্জি সহ আরো অনেকে। অনিরুদ্ধ দাশগুপ্ত ও পরমব্রত চট্টোপাধ্যায়ের যৌথ চিত্রনাট্যে নির্মিতব্য এ সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন স্বনামধন্য গীতিকার ও সুরকার অনুপম রায়।
বনি মুভির পোষ্টার
এ ছবিতে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্পে ভর করে বর্তমান সময়ের এক সদ্যোজাত শিশুর আশ্চর্য ক্ষমতা তুলে ধরা হয়েছে। সেই শিশুকে ঘিরে নানা ঘটনার আবর্তনে এক দুর্দান্ত থ্রিলার বানাচ্ছেন পরিচালক পরমব্রত। ছবিটি চলতি বছর সিনেমা হলগুলোয় মুক্তি পাবে।

মন্তব্যসমূহ