চিরযৌবনা হতে চেষ্টা করছেন বলিউড নায়িকা জুহি চাওলা - গ্লোব নিউজ বিডি

নব্বই দশকের এই তারকা রোমান্টিক কমেডি ধাচের সিনেমায় অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেও বয়সের ছাপ তার জৌলুসকে কমিয়ে দিয়েছে অনেকটাই। তবে বয়স বৃদ্ধি নিয়ে বিব্রত জুহি চাওলাকে সম্প্রতি আশ্বস্ত করেছেন এক আয়ুর্বেদিক চিকিৎসক।
জুহি চাওলার রক্তদান
গতকাল জুহি কয়েকটি ছবি আপলোড করে লেখেন, "আমার আয়ুর্বেদিক চিকিৎসকের মতে প্রত্যেক তিন-চার মাস পরপর রক্তদান করাটা স্বাস্থ্যকর। কারণ এটা আপনার শরীরকে নতুন রক্তকনিকা গঠনের মাধ্যমে সতেজ করে তোলে। রক্ত দেওয়ার অনেকগুলো ইতিবাচক দিকের মধ্যে এটিও একটি, যা আপনাকে যৌবন ধরে রাখতে সাহায্য করবে।"
রক্তদান কর্মসূচিতে জুহি চাওলা
জানা যায়, স্বনামধন্য এই বলিউড নায়িকা ১৯৬৭ সালে ভারতের হারিয়ানা প্রদেশের আম্বালা অঞ্চলে জন্ম নেন। বর্তমানে তার বয়স ৫৩ বছর। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, যাদের নাম অর্জুন ও জাহ্নবী।

মন্তব্যসমূহ