পশ্চিমবঙ্গের বন্যা কবলিত এলাকাগুলোয় নিয়মিত পরিদর্শনে যাচ্ছেন সায়োনি ও সোহম - গ্লোব নিউজ বিডি
সাম্প্রতিক ভারী বর্ষণে ভারতের পশ্চিমবঙ্গ সহ ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। জনমানুষের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। মানুষের এমন দুর্দিনে তাদের পাশে দাড়িয়েছেন তৃণমূল সমর্থক নায়িকা সায়োনি ঘোষ ও নায়ক সোহম চক্রবর্তী।গতকাল সায়োনি কয়েকটি ছবি আপলোড করে লেখেন, "মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে আমরা আসানসোলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি। তৃনমূল সরকার ভুক্তভোগীদের পুনর্বাসনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এই দুর্যোগ মুহূর্তে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।"এদিকে সোহম চক্রবর্তী একটি ভিডিও আপলোড করে লেখেন, "চন্ডীপুরের ব্রজলালচক, উজমানপুর, চৌখালী, ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েত এখন জলমগ্ন। প্রকৃতির প্রবল দুর্যোগের সঙ্গে এখানকার মানুষ প্রতিটা মুহূর্ত লড়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সবাই এই দুর্যোগ কাটিয়ে উঠতে বদ্ধপরিকর।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!