অভিনয়জীবনে ত্রিশ বছর পার করলেন শাহরুখ - গ্লোব নিউজ বিডি
বলিউডের খ্যাতিমান এই অভিনেতা ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। বর্তমান বয়স ৫৬ বছর। এ পর্যন্ত কাজ করেছেন আশিটিরও বেশী সিনেমায়। সম্প্রতি অভিনয়যাত্রার ত্রিশ বছর উপলক্ষে টুইটারে একটি পোষ্ট করেন শাহরুখ।তিনি লেখেন, "আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কেক দিয়ে, এডিট করে, এবং সুন্দর সুন্দর ব্যাপারের মধ্য দিয়ে আমার ত্রিশ বছর উদযাপনের জন্য। আমার জন্য এটা উদযাপনের সেরা পন্থা হলো দিনরাত কাজ করে আপনাদের জন্য আরো বিনোদন তৈরী করা। সবার প্রতি আমার ভালবাসা রইলো।"
জানা যায়, শাহরুখ খান বর্তমানে দুটি বিগ বাজেটের ছবিতে কাজ করছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান মুভিটি মুক্তি পাবে আগামী বছর ২৫ জানুয়ারী এবং অতলী কুমার পরিচালিত জওয়ান মুক্তি পাবে ২ জুন। বর্তমানে সিনেমা দুটি নিয়ে ব্যাস্ত সময় পার করছেন তিনি।
.jpeg)
.jpeg)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!