দলবল নিয়ে যাদবপুর ভ্রমণে যাচ্ছেন অনুপম - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় গীতিকার-সুরকার ও কণ্ঠশিল্পী অনুপম রায় সম্প্রতি এক টুইটারবার্তায় জানান, আগামী শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিতব্য সংস্কৃতি নামক উৎসবে তার দলীয় পরিবেশনা রয়েছে।
এ উৎসবে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানান তিনি। জানা যায়, তার দলের নাম দি অনুপম রায় ব্যান্ড রাখা হয়েছে তার নিজের নামেই। এটির বর্তমান সদস্যরা হলেন ঋষভ, রনো, নবারুণ, সন্দীপন, রানা ও শমী।অনুপম রায় ২০১০ সালে অটোগ্রাফ সিনেমায় সর্বপ্রথম গান গেয়ে খ্যাতি অর্জন করেছিলেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অটোগ্রাফের জনপ্রিয় দুটি গান "আমাকে আমার মতো থাকতে দাও" এবং "বেঁচে থাকার গান" তারই লেখা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!