রণবীরের নগ্ন ছবি প্রসঙ্গে মিমির আক্ষেপ - গ্লোব নিউজ বিডি

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রৈমাসিক ফ্যাশন পত্রিকা পেপার ম্যাগাজিনের জন্য বেশ কিছু নগ্ন ছবি তোলেন বলিউড তারকা রণবীর সিং। এসব ছবি টুইটারেও পোষ্ট করেন তিনি। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে ছবিগুলো নিয়ে।

রণবীরের নগ্ন ছবি
তার এসব ছবি দেখে কথা সাহিত্যিক তসলিমা নাসরীন প্রশংসা করলেও আক্ষেপ করেছেন টলিউড নায়িকা মিমি চক্রবর্তী। তিনি বলেন, "ইন্টারনেটে ছবিগুলোর ব্যাপক প্রশংসা দেখতে পাচ্ছি। অথচ সে যদি একটা মেয়ে হতো, তাহলে জনগণ কি করতো? তার বাড়িঘর জ্বালিয়ে দিত এবং তাকে হত্যার হুমকি দিত এবং বেশ্যা বলে গালি দিত।"
রণবীর সিং
জানা যায়, সম্প্রতি ম্যান ভার্সেস ওয়াইল্ড খ্যাত বেয়ার গ্রীলসের সঙ্গে গভীর জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন রণবীর। জঙ্গল থেকে ফিরেই নিজের আদিম রুপ প্রকাশ করলেন তিনি।



মন্তব্যসমূহ