রোদ্দুর রায়কে গ্রেফতার করলো পুলিশ - গ্লোব নিউজ বিডি

গত মঙ্গলবার কোলকাতা পুলিশের সাইবার ক্রাইম ও গুণ্ডাদমন শাখার যৌথ অভিযানে গোয়ার একটি রিসর্ট থেকে গ্রেফতার করা হয় জনপ্রিয় এই ইউটিউবারকে। পূর্ব মেদিনীপুরের রামনগর কলেজের সাবেক ছাত্র রোদ্দুর রায়ের ডাকনাম অনির্বান। তিনি দিল্লিতে একটি প্রাইভেট কোম্পানীতে কর্মরত ছিলেন।
রোদ্দুর রায়
সম্প্রতি কোলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করতে এসে অব্যাবস্থাপনা জনিত কারণে কণ্ঠশিল্পী কেকে মৃত্যুবরণ করেছে বলে দাবী করেন রোদ্দুর রায়। এ প্রসঙ্গে তিনি ক্ষমতাসীন মমতা ব্যানার্জীর দল তৃণমূলের নেতৃবৃন্দের অবহেলাকে দায়ী করে ইউটিউবে বক্তব্য দেন।
মমতা ব্যানার্জী
তার এ বক্তব্য রাতারাতি ভাইরাল হয়ে পড়লে তা রাজনৈতিক নেতৃবৃন্দের নজরে আসে। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে চিৎপুর থানা, পাটুলি থানা, লালবাজার থানা সহ কোলকাতা শহরের বিভিন্ন থানায় মামলা করেন নেতৃবৃন্দ। পরে গোয়েন্দারা রোদ্দুর রায়ের মোবাইল ট্র্যাক করে তাকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করে!

মন্তব্যসমূহ