কাজের চাপ কমে যাচ্ছে কোয়েল মল্লিকের - গ্লোব নিউজ বিডি

টলিউডের স্বনামধন্য অভিনেতা রণজিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক ২০০৩ সালে "নাটের গুরু" সিনেমার মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় বিশ বছর। শুরুর দিকে বছরে পাঁচ-ছয়টা মুভিতে কাজ করলেও বর্তমানে বই পড়েই বেশী সময় কাটছে তার।
বই পড়ছেন কোয়েল মল্লিক
সর্বশেষ ২০২১ সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত "বনি" সিনেমাটিতে কাজ করেছেন তিনি। এরপর থেকে বই পড়া, বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো আর বাবার সঙ্গে দুষ্টামী করেই সময় কাটছে তার।
কোয়েল ও রণজিৎ মল্লিক
জানা যায়, শরীরকে ফিট রাখার উদ্দেশ্যে অতিরিক্ত ব্যায়াম করার ফলে অকালেই বয়সের ছাপ পড়তে আরম্ভ করেছে কোয়েল মল্লিকের চেহারায়। তাই আজকাল নায়িকা চরিত্রের জন্য আর তেমন একটা ডাক পড়ছেনা তার।

মন্তব্যসমূহ