ডাংকি সিনেমায় অভিনয় করবেন শাহরুখ - গ্লোব নিউজ বিডি
বলিউডের খ্যাতিমান পরিচালক রাজকুমার হিরানী সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে রোমান্টিক কমেডী ধাচের এই মুভিটি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। কোভিডের আগে মুক্তিপ্রাপ্ত জিরো সিনেমার পর এটিই কিং খানের প্রথম ছবি।এ প্রসঙ্গে শাহরুখ এক টুইটার বার্তায় বলেন, "শ্রদ্ধেয় রাজকুমার হিরানী স্যার, আপনি তো আমার স্যান্টা ক্লস প্রমানিত হলেন। আপনি শ্যূটিং আরম্ভ করুন, আমি যথাসময়ে পৌছে যাবো। প্রকৃতপক্ষে আমিতো সেটেই বসবাস করতে শুরু করবো। অবশেষে আপনার সাথে কাজ করতে পেরে গর্বিত ও উত্তেজিত বোধ করছি।"অপরদিকে পরিচালক তার টুইটে লেখেন, "দেখো শাহরুখ, অবশেষে আমরা একসাথে মুভি বানানোর সিদ্ধান্ত নিয়েই ফেললাম। আমি অত্যন্ত পুলকিত হয়ে ঘোষণা করছি, আগামী ২২ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!