মোস্তফা সরোয়ার ফারুকীর নতুন ওয়েব সিরিজ লেডিজ অ্যান্ড জেন্টলমেন - গ্লোব নিউজ বিডি
উপমহাদেশের স্বনামধন্য পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী নাটক, টেলিফিল্ম ও সিনেমার পর এবারে নিয়ে আসছেন তার ওয়েব সিরিজ। গতকাল তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এই ঘোষণা দেন।
সেখানে তিনি লেখেন, লেডিজ অ্যান্ড জেন্টলমেন, প্লিজ ওয়েলকাম মাশা ইসলাম অন বোর্ড! আমার ওয়েব সিরিজের টাইটেল সং গাইছে মাশা! আমাদের আগামীর এক উল্লেখযোগ্য শিল্পী হতে যাচ্ছে সে নি:সন্দেহে!
আর এই গানটার সুর এবং সংগীতায়োজন করেছে পাভেল আরিন! “আহারে জীবন”-সহ আমার অনেক কাজের সহযাত্রী পাভেল! ছেলে ভালো, কিন্তু একটু .......
আর গানটা লিখেছে একজন লাজুক লোক, যিনি লজ্জায় নাম বলতে পারছেন না!
গানটা আপনাদেরকে শোনানোর আগে শান্তি পাচ্ছি না! সেই জন্য দ্রুত রিলিজ করতেছি! আই জাস্ট লাভ দ্য সং!
সাদা-কালো ছবিটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফটো! এটা তুলতে গিয়ে কি কি কান্ড হইছে সেই ছবিগুলাও দিয়ে দিলাম!




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!