নতুন বলিউড সিনেমা ফিলহাল টু এর টিজার প্রকাশ - গ্লোব নিউজ বিডি

 শীগগীরই মুক্তি পেতে যাচ্ছে নতুন বলিউড সিনেমা ফিলহাল ২। আজ বুধবার বেলা দুইটার সময় ইউটিউবে এর একটি টিজার প্রকাশ করা হয়। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং নূপুর সানোন।

ফিলহাল টু সিনেমা


এর আগে গত সোমবার অক্ষয় কুমার তার টুইটার আইডিতে সিনেমাটির মুক্তির কথা জানিয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি জানান, টিজার প্রকাশের পর শীগগীরই ছবিটির মুক্তি দেয়া হবে। এদিকে সম্প্রতি সিনেমাটির শ্যূটিং চলাকালে নিজের জন্মদিন পালন করতে গিয়ে নূপুর জানান, কাজে থাকাকালীন এটিই তার প্রথম জন্মদিন উদযাপন।
ফিলহাল ২ এর সেটে নূপুর সানোন এর জন্মদিন উদযাপন
গায়িকা থেকে অভিনেত্রী হওয়া নূপুর সানোন জানান, এতগুলো ট্যালেন্টেড মানুষের সাথে ফিলহাল টু সিনেমায় কাজ করতে পেরে তিনি আনন্দিত। সিনেমাটি রোমান্টিক মুভির ধারায় নতুনত্বের ছোয়া আনবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পি ও কলাকুশলীরা।

মন্তব্যসমূহ