শীঘ্রই আসছে বাংলাদেশী সুপারহিরো ভোল্ট - গ্লোব নিউজ বিডি

পশ্চিমা দেশগুলোতে স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যানদের পদচারণা প্রায় কয়েক যুগের। সম্প্রতি ভারতেও চিট্টি, রাওয়ান সহ বেশকিছু সুপারহিরোকে দেখা গেছে শিষ্টের পালন ও দুষ্টের দমন করতে। তবে বাংলাদেশে এ ধরণের কাজ কমই হয়েছে। কিছুদিন আগে বিজলী নামে একটি নারী সুপারহিরোকে দেখা গেছে তার বিশেষ শক্তি ব্যাবহার করে ভিলেনদের কাবু করতে। এবারে এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে প্রথম পুরুষ সুপারহিরো, যার নাম ভোল্ট।


নতুন এই সুপারহিরোকে নিয়ে ১০ পর্বের অ্যানিমেশন সিরিজ বানাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান প্রোল্যান্সার স্টুডিয়ো। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা চারুকলা অনুষদের সাবেক ছাত্র জনাব সোহেল মোহাম্মদ রানা জানান, ইতিমধ্যেই বেশকিছু টিভি নাটক ও প্রামাণ্য চিত্র বানিয়েছেন তারা। এর মধ্যে রাইট টু ওয়াটার, মুজিব আমার পিতা সহ বেশকিছু কাজ আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে।




নির্মাতারা জানান, এই অ্যানিমেশনটি দ্বিমাত্রিক প্রযুক্তিতে বানানো হবে। ভোল্ট এর নায়িকা হিসেবে থাকবে সামিয়া নামের একটি মেয়ে চরিত্র। আর ভিলেন হিসেবে যিনি থাকবেন, তার থাকবে সূর্যালোকের প্রতি দুর্বলতা। তিনি দিনের আলো সহ্য করতে পারবেন না। তাই রাত হলেই পুরোদমে তার কর্মকান্ড শুরু হবে।

মন্তব্যসমূহ