বৈশাখে বর্ণমালা খচিত শাড়ীতে সাজলেন পাওলি - গ্লোব নিউজ বিডি

 টলিউডের জনপ্রিয় নায়িকা পাওলি দাম এবার নববর্ষ উপলক্ষ্যে একটি সাদা রঙের শাড়ী ও কালো রঙের হাতাকাটা ব্লাউজ পরে টুইটারে ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, একটি পুরাতন ইটের দেয়ালের পাশে বেশকিছু পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি।

বর্ণমালা খচিত শাড়ীতে পাওলি দাম
পাওলি জানান, বাংলা সংস্কৃতির অন্যতম ধারক সৌমিত্র চ্যাটার্জীকে নিয়ে বানানো অভিযান সিনেমায় সম্প্রতি অভিনয় করেছেন তিনি। এতে তাকে চিত্রনায়িকা সুচিত্রা সেনের চরিত্র দিয়েছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।
সৌমিত্র ও পরমব্রত
জানা যায়, অভিযান ছবিতে মহানায়ক উত্তম কুমার চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জী, পরিচালক সত্যজিৎ রায় চরিত্রে কৌশিক মূখার্জী এবং সৌমিত্র চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিশ্বনাথ বসু, অনিন্দিতা বসু সহ আরো অনেকে।

মন্তব্যসমূহ