টানা বৃষ্টিপাতে বিরক্ত অনুপম রায় সহ টলিউড তারকাদের একাংশ - গ্লোব নিউজ বিডি
কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার অনুপম রায় সম্প্রতি টুইটারে লেখেন, "কোলকাতা হলো নতুন চেরাপুঞ্জি। সারাক্ষণ কেন বৃষ্টি হয়? নীল আকাশ কোথায় গেলো?"তার এই পোষ্টে অনেক তারকা কমেন্ট করেন। জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় সহমত প্রকাশ করে লেখেন, "তোমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে, কারণ আমি ইতিমধ্যেই চলমান আবহাওয়াকে ঘৃনা করতে আরম্ভ করেছি।"এদিকে ভক্তদের কেউ কেউ অনুপম রায়কে আশ্বাস দিয়ে লেখেন, "এই বৃষ্টিতে পরিবেশ দূষণ হ্রাস পাচ্ছে। আসন্ন স্বরস্বতী পূজায় বুক ভরে শ্বাস নিতে পারবেন।" এছাড়া বেশ কয়েকজন অনুপমের গানের লাইন থেকে উদ্বৃতি দিয়ে মন্তব্য করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!