শুক্রবার মুক্তি পেলো হিন্দী সিনেমা বাঁধাই দো - গ্লোব নিউজ বিডি
অস্বাভাবিক যৌন পরিচয় সম্পন্ন মানুষেরা সমাজে চলতে ফিরতে কি কি অসুবিধার সম্মুখিন হয়, তা দেখানো হয়েছে এই মুভিতে। এটি বানিয়েছেন পরিচালক হর্ষবর্ধণ কুলকার্নি।
ছবির শুরুতে দেখা যায়, শার্দূল ঠাকুর এবং সুমন সিং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা দুজন দেখতে স্বাভাবিক নারী-পুরুষের মতো হলেও পরে জানা যায় তাদের যৌন পরিচয় স্বাভাবিক নয়। কিন্তু তারা সমাজের কটাক্ষ থেকে বাঁচতে একসাথে বসবাস করতে শুরু করে। কিন্তু বিপত্তি বাধে যখন দীর্ঘদিন পরেও তাদের সন্তান হবার কোনো লক্ষণ দেখা যায়না!কমেডী ধাচের এ সিনেমাটিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, ভূমি পেদনেকার, শিবা চাড্ডা, হানি যাদব, লাভলীন মিশ্র, নিতিশ পাণ্ডে সহ আরো অনেকে। জংলী পিকচার্স প্রযোজিত ছবিটি গত শুক্রবার মুক্তি পায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!