করোনায় আক্রান্ত টলিউড পরিচালক সৃজিত মূখার্জী - গ্লোব নিউজ বিডি
সম্প্রতি বড়দিন উপলক্ষ্যে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে পড়া নিজের সাবেক সহপাঠীদের সাথে মিলিত হন সৃজিত মূখার্জী। এরপরই তার কোভিড টেস্ট পজিটিভ ধরা পরে।গতকাল এক টুইটারবার্তায় তিনি লেখেন, "আমার করোনা ধরা পড়েছে এবং আমি নিজেকে আইসোলেশনে রেখেছি। যারা গত বাহাত্তর ঘন্টায় আমার সংস্পর্শে এসেছিলেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করে নিন।" সৃজিত আরো বলেন, "জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা আমরা একত্রিত হয়েছি। ঐ দিনগুলো ছিলো আমার জীবনের সেরা দিন।"এদিকে সম্প্রতি সৃজিতের করোনা আক্রান্তের খবরকে একটি দৈনিক পত্রিকা আকর্ষনীয় সংবাদ বলে উপস্থাপন করলে বিরক্তি প্রকাশ করেন সৃজিত। খবরটির শিরোনাম ছিলো, "টলিপাড়ায় করোনার থাবা। কোভিডে কাবু জিৎ গাঙ্গুলী ও সৃজিত মূখার্জীঃ আকর্ষনীয় খবর।" এ প্রসঙ্গে সৃজিত টুইটারে লেখেন, "এই সংবাদটি আকর্ষনীয় কেন, তা বোঝার চেষ্টা করছি।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!