আবারও গুপ্তধন বিষয়ক সিনেমা বানাচ্ছেন ধ্রুব বন্দোপাধ্যায় - গ্লোব নিউজ বিডি
কর্ণসুবর্ণের গুপ্তধন নামের এই সিনেমাটিরও গল্প পরিচালক নিজেই লিখেছেন। এর আগে ২০১৮ সালে গুপ্তধনের সন্ধানে এবং ২০১৯ সালে দুর্গেশগড়ের গুপ্তধন নামে দুটি সিনেমা বানান তিনি। আগের সিনেমা দুটির প্রধান চরিত্র আবীর চ্যাটার্জী, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহাকে আবারও কাষ্টিং দেয়া হয়েছে এই মুভিতে।সম্প্রতি ছবিটি সম্পর্কে আবীর চট্টোপাধ্যায় টুইটারে লেখেন, "ফের খুলবে রহস্যে মোড়া ইতিহাসের সিন্দুক,
বড় পর্দায় ফিরছে সোনাদা, আবির আর ঝিনুক।" পরিচালক জানান, সোনাদা চরিত্রে আবীর চ্যাটার্জী, আবীর চরিত্রে অর্জুন চক্রবর্তী এবং ঝিনুক চরিত্রে অভিনয় করবে ইশা সাহা। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই এর শ্যূটিং শুরু হবে। নির্মাণ শেষে আগামী বছর এটি মুক্তি দেয়া যাবে বলে মন্তব্য পরিচালকের।জানা যায়, মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ঐতিহাসিক স্থান রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণকে ঘিরে আবর্তিত হবে এই সিনেমার গল্প।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!