গুনীন সিনেমায় রাবেয়া চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া - গ্লোব নিউজ বিডি

 আগামী আগস্ট মাসে পরিচালক গিয়াসউদ্দিন সেলিম গুনীন নামে একটি ওয়েবফিল্ম নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন। হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে নির্মিতব্য এ চলচ্চিত্রটি ওটিটি প্লাটফর্ম চরকিতে আপলোড করা হবে।

নুসরাত ফারিয়া
সিনেমাটি সম্পর্কে গিয়াসউদ্দিন সেলিমের সাথে ফারিয়ার এখনও কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে মৌখিক আলোচনায় ফারিয়াকেই নির্বাচন করা হয়ে বলে জানান পরিচালক। বিষয়টি এখনো কলাকুশলীদের সাথে আলোচনার পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিকভাবে শ্যূটিং শুরু হবে আগামী আগস্ট মাসে।
হাসান আজিজুল হক
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্পকে চিত্রনাট্যে রুপান্তর করে তৈরী করা হয়েছে সিনেমাটির স্ক্রীপ্ট। ফারিয়া জানান, তার চরিত্রের নাম হবে রাবেয়া। এটি একটি বাঙালী মুসলিম নারী চরিত্র। এ ধরণের চরিত্রে ফারিয়া নতুন হলেও তিনি আশা করছেন ঠিকমতো অভিনয় করতে পারবেন।

মন্তব্যসমূহ