কপিল শর্মাকে দেখে নেবেন অক্ষয় কুমার - গ্লোব নিউজ বিডি

জনপ্রিয় কমেডি শো কপিল শর্মা শোর উপস্থাপক কপিল আজ অক্ষয়ের নতুন সিনেমা বেল বটমের ট্রেইলার দেখে টুইটারে এর প্রশংসা ও শুভকামনা করে একটি পোষ্ট করেন।
কপিল শর্মা ও অক্ষয় কুমার
এটি শেয়ার করে অক্ষয় কুমার রসিকতা করে লেখেন, "যখন শুনেছিস যে আমি তোর শো তে আসছি, তখন তুই আমার ছবির জন্য শুভকামনা করে পোষ্ট দিচ্ছিস, এর আগে নয়। দাড়া, আমি এসে নেই, তোর খবর আছে !"
বেল বটম সিনেমায় অক্ষয় কুমার
জানা যায়, রনজিত তিওয়ারী পরিচালিত বেল বটম ছবিটি আগামী ১৯ আগষ্ট সিনেমা হলগুলোতে থ্রিডিতে দেখা যাবে। এতে ভারতীয় র এজেন্ট হিসেবে অভিনয় করেছেন অক্ষয় কুমার।

মন্তব্যসমূহ