আসছে অক্ষয়ের ত্রিমাত্রিক ছবি বেল বটম - গ্লোব নিউজ বিডি

আজ দুপুরে অক্ষয়কুমার টুইটারে ছবিটির মুক্তির তারিখ জানিয়ে লেখেন, "ত্রিমাত্রিক মাধ্যমে সম্পূর্ণ অনুভুতির সাথে মুভিটি দেখতে পাবেন আগামী ১৯ আগস্টে।"

বেল বটম সিনেমার পোষ্টার
রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী নির্ভর এই সিনেমাটিতে অক্ষয়কে দেখা যাবে একজন ভারতীয় র এজেন্ট হিসেবে। দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য আর বুদ্ধির মারপ্যাচ দিয়ে ভারতীয় গোয়েন্দা বাহিনীর সিনিয়র কর্মকর্তা অক্ষয় কুমার খুলবেন দুর্ভেদ্য কিছু রহস্যের জট।
বেল বটম সিনেমার পোষ্টার
অসীম অরোরা এবং পারভেজ শেখের লেখা গল্প অবলম্বনে বেল বটম সিনেমাটি পরিচালনা করেছেন রনজিত তিওয়ারী। এতে অক্ষয়ের সাথে অভিনয় করেছেন বাণী কাপুর, লারা দত্ত, হুমা কোরেশী সহ আরো অনেকে।

মন্তব্যসমূহ