আজ মুক্তি পাবে এশা দেওলের নতুন ছবি এক দুয়া | গ্লোব নিউজ বিডি
বলিউডের এক সময়ের ফ্লপস্টার নায়িকা এশা দেওল প্রায় একযুগ পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরে এলেন নিজের টাকায় বানানো সিনেমা এক দুয়া নিয়ে। সমালোচকরা বলছেন, এবারেও ফ্লপ হবে সিনেমাটি।
তবে এশার আশা লকডাউনের দর্শক এই সিনেমাটিকে সাদরে গ্রহণ করবে। আজ তিনি টুইটারে লেখেন, "আপনাদের সকলের দোয়ায় আজ আমার ফিল্ম এক দুয়া মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করি এ ফিল্মটি আপনাদের অবশ্যই পছন্দ হবে। আর আমি হলফ করে বলতে পারি, এ ফিল্মটি আপনাদের মন ছুয়ে যাবে। দেখুন, শুধুমাত্র ভূত সিলেক্টে।"জানা যায়, বাঙালী পরিচালক রামকমল মূখার্জী পরিচালিত এ ছবিটির চিত্রগ্রাহিকা মধুরা পালিতও একজন বাঙালী। সিনেমাটির ভিডিও এডিট করেছেন বোধাদিত্য ব্যানার্জী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!