দশ বছর পর নতুন ছবি নিয়ে চিত্রজগতে ফিরলেন এশা দেওল - গ্লোব নিউজ বিডি

 ২০০২ সালে কোয়ি মেরে দিল ছে পুছে সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হয় নায়িকা এশা দেওলের। ছবিটি একেবারেই মার্কেট পায়নি। এরপর বছর দশেক তিনি বলিউড এবং তামিল, তেলুগু মিলিয়ে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি নেন। এবছর তিনি নিজেই প্রযোজনা করে বানিয়েছেন এক দুয়া নামের একটি ছবি।

এক দুয়া ছবিতে এশা দেওল
যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবির অন্য প্রযোজকেরা হলেন, ভারত তাখতানি, ভেংকিস প্রাইভেট লিমিটেড এবং আরিত্র দাস। এক দুয়া ছবিতে এশা দেওল একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন যিনি তার মেয়ের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন। নিজের অভিনীত এই ছবিতে টাকা বিনিয়োগের মধ্য দিয়ে এশা দেওল এই প্রথমবার প্রযোজকের খাতায় নাম লেখালেন।
এশা দেওল
জানা যায়, বাঙালী পরিচালক রামকমল মূখার্জী পরিচালিত এ ছবিটি আগামী ২৬ জুলাই ওটিটি মাধ্যম ভূত সিলেক্টে মুক্তি পাবে। এ ছবির চিত্রগ্রাহিকা মধুরা পালিতও একজন বাঙালী।

মন্তব্যসমূহ