অক্টোবরে মুক্তি পাবে তামিল অ্যাকশন মুভি এনিমি - গ্লোব নিউজ বিডি
আনন্দ শংকরের রচনা ও পরিচালনায় এবং বিনোদ কুমারের প্রযোজনায় এ সিনেমাটির শ্যূটিং শুরু হয় গত বছর নভেম্বরে এবং শ্যূটিং শেষ হয় চলতি বছর জুলাই মাসে। পোষ্ট প্রোডাকশন শেষে আগামী ১৪ অক্টোবর মুক্তি দেয়ার কথা রয়েছে সিনেমাটি।জানা যায় অ্যাকশন ধাচের এ সিনেমাটিতে অভিনয় করেছেন প্রকাশ রাজ, বিশাল কৃষ্ণ রেড্ডি, জামশেদ আরিয়া, মৃনালিনী রবি, মমতা মোহনদাস, থাম্বি রামাইয়া, করুনা কারণ, মালবিকা অবিনাশ সহ আরো অনেকে।সিনেমাটির সংলাপ লিখেছেন শান কারুপ্পুস্বামী, সিনেমাটোগ্রাফী করেছেন আরডি রাজশেখর, নৃত্য পরিচালনা সতীশ কৃষ্ণান ও বৃন্দা এবং ফাইট পরিচালনা করেছেন রবি বর্মা। তামিল ভাষায় নির্মিত এ সিনেমাটি আসন্ন অযোধ্যা পূজা উপলক্ষ্যে মুক্তি দেয়া হবে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!