ইমরান মাহমুদুলের জন্মদিনে শুভেচ্ছা জানালেন আসিফ - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর আজ ইমরানের সাথে তোলা একটি ছবি ফেসবুকে আপলোড করে লেখেন, "আজ আমাদের তরুন সেনসেশনার সঙ্গীত তারকা ইমরান মাহমুদুলের জন্মদিন। শুভ জন্মদিন ইমরান, আনন্দে থাকো। তোমার সঙ্গে কাজ করতে পেরে আমিও আনন্দিত। ভালবাসা অবিরাম।"
আসিফ আরো লেখেন, "ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী। সুরকার কম্পোজার হিসেবে যথেষ্ট পরিপক্কতা রয়েছে ইমরানের। তাঁর পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করে। শুধু নিজেই গায়না, সঙ্গে থাকে একঝাঁক তরুন মিউজিশিয়ান। ইমরানের নিজস্ব একটা গ্যাং রয়েছে। প্রত্যেকটা ছেলেই অত্যন্ত ভদ্র এবং মেধাবী। আধুনিক বাংলা গানকে শ্রোতাপ্রিয় করতে ইমরানের ভুমিকা অপরিসীম।"জানা যায়, আসিফ আকবরের সাথে ইমরানের দীর্ঘদিনের পরিচয় ও ঘনিষ্টতা রয়েছে। সম্প্রতি ইমরানের সুর করা একটি গানে কণ্ঠ দিতেও রাজী হয়েছেন আসিফ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!