ডিসেম্বরে টলিউডে মুক্তি পাবে ভূতের ছবি জতুগৃহ - গ্লোব নিউজ বিডি
অর্ণব ভৌমিকের লেখা গল্প ও শংকর চৌধুরীর চিত্রনাট্যে এ সিনেমায় দেখা যাবে একটা পাহাড়ী এলাকায় এক হোটেলের ম্যানেজার হিসেবে নিযুক্ত হবেন গল্পের মূল চরিত্র। এরপর তিনি সেখানকার ভৌতিক বিষয়গুলোর মোকাবেলা করবেন।জানা যায়, রক্তিম চ্যাটার্জী প্রযোজিত ও সপ্তস্য বসু পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পায়েল সরকার, বনি সেনগুপ্ত, পিয়ালী চ্যাটার্জী, অংশু বাখ সহ আরো অনেকে।এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ডাব্বু হিসেবে পরিচিত প্রসেনজিৎ ঘোষাল, সিনেমাটোগ্রাফী করেছেন মানস গাঙ্গুলী, শিল্প নির্দেশনা দিয়েছেন আনন্দ আদ্য এবং ভিডিও এডিট করেছেন পবিত্র জানা। ছবিটি চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবার কথা রয়েছে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!