চলচ্চিত্র অভিনয়শিল্পী সংস্থার নির্বাচনে দাড়াবেন প্রকাশ রাজ - গ্লোব নিউজ বিডি

 মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন, সংক্ষেপে মা এর সভাপতি পদে দাড়াবেন তিনি। আজ নিজের বাসায় প্যানেল সদস্যদের ডেকে মিটিং করেন প্রকাশ রাজ।

মিটিং করছেন প্রকাশ রাজ
এসময় সদস্যদের সাথে নির্বাচনে জয়লাভের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে আলোচনা করেন তিনি। তার প্যানেলে রয়েছেন জয়সুধা, শ্রীকান্ত ব্যানার্জী, সাই কুমার, তানিশ, প্রগতি, অনুসূয়া, সানা, অনিতা চৌধুরী, সুধা, অজয়, ব্রহ্মাজি, রবি প্রকাশ, গোবিন্দ রাও, শ্রীধর রাও সহ আরো অনেকে।
আলোচনায় রত প্রকাশ রাজ
প্রকাশ বলেন, "আমরা শুধু পদ পাওয়ার জন্য নির্বাচন করছি না। চলচ্চিত্র অভিনয়শিল্পীদের কল্যাণে এবং তেলুগু সিনেমার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি নিয়েই আমরা ভোটে দাড়াচ্ছি। আমাদের সাথে আছে সকল তেলুগু অভিনেতাদের ভালবাসা ও সমর্থন। আশা করি আমরাই জিতবো।"

মন্তব্যসমূহ