শিক্ষক দিবসে শ্রদ্ধা জানালেন টলিউড তারকারা - গ্লোব নিউজ বিডি
আজ পশ্চিমবঙ্গে উদযাপিত হচ্ছে শিক্ষক দিবস। এ উপলক্ষ্যে সায়োনি ঘোষ আজ টুইটারে লেখেন, "যে মহান শিক্ষক শিক্ষিকারা আমাদের ভাবনায় এনেছেন শিক্ষার স্বাধীনতা, মনন করে তুলেছেন অদম্য নির্ভীক, যাদের শিক্ষায় সংস্কারহীন স্বাধীন ভাবনায় উদ্বুদ্ধ হই আমরা প্রতিনিয়ত, তাদের সকলকে জানাই শিক্ষক দিবসে সশ্রদ্ধ প্রণাম ও কুর্ণিশ।"এদিকে সোহম চক্রবর্তী লেখেন, "শিক্ষক শিক্ষিকারা সমাজের ভিত্তি। শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যত সমাজ নির্মাণের এই কান্ডারী দের আজ শিক্ষক দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধা। আজ শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানোর উদ্দেশ্যে চণ্ডীপুর ও ভগবানপুরে এক বিশেষ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। রইল বিশেষ কিছু মুহূর্ত।"অপরদিকে রাজ চক্রবর্তী লেখেন, "যে মহান শিক্ষকেরা আমাদের চিন্তার স্বাধীনতা দিয়েছেন, নির্ভীক চিত্ত হতে শিখিয়েছেন কুসংস্কারমুক্ত সমাজভাবনায় শিক্ষিত করেছেন ,জীবনকে জীবনের যোগদানে উদ্বুদ্ধ করেছেন,প্রশ্ন করতে শিখিয়েছেন ,তাঁদের আজ শিক্ষক দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।"এছাড়া অন্যান্য তারকারাও এ ব্যাপারে টুইটার এবং ফেসবুকে স্ট্যাটাস দেন।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!