সাধুগুরুর জন্মদিনে তার সাথে সাক্ষাৎ করলেন কৈলাশ খের - গ্লোব নিউজ বিডি
জানা যায়, চৌষট্টি বছর বয়সী এই বক্তা ১৯৫৭ সালে ভারতের মহীশূর প্রদেশে জন্ম নেন। জগদীশ বাসুদেব নাম হলেও যোগব্যায়াম অনুশীলন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য দেয়ার কারণে ভক্তরা তাকে সাধুগুরু বলে ডাকেন।আজ তার জন্মদিনে কৈলাশ খের তার সাথে তোলা কয়েকটি ছবি আপলোড করে লেখেন, "ভারতে জ্ঞান ও বিজ্ঞানের সঙ্গম হয়েছে। যুগ যুগ ধরে অবতার আসছে। তীর্থযাত্রীরা তীর্থ ভ্রমণে যায়। কিন্তু কখনো কখনো চলমান তীর্থ নিজেই আপনার দরজায় এসে কড়া নাড়ে। জ্ঞানী সন্ন্যাসী তীর্থের সঞ্চালক জগদীশ বাসুদেবকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাই। মহাদেবের করুণা চিরকাল আপনার সাথে থাকুক।"জানা যায়, সাধুগুরু প্রথম জীবনে ইংরেজীতে অনার্স করলেও পরবর্তীতে ঈশা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে মানুষকে ইয়োগা শিখিয়ে এবং ইউটিউবে অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!