পূজায় আসছে অনুপম রায়ের নতুন গান - গ্লোব নিউজ বিডি
সুরকার গীতিকার ও গায়ক অনুপম রায় ২০১০ সালে সৃজিত মূখার্জী পরিচালিত অটোগ্রাফ সিনেমায় আমাকে আমার মতো থাকতে দাও গানটি গেয়ে আলোচনায় আসেন। ছবিটি মুক্তি পায় পূজায়, সেই থেকে প্রত্যেক পূজায় নতুন গান করে আসছেন অনুপম রায়। এবার পূজাতেও তার ব্যাতিক্রম হলোনা।
আজ তিনি টুইটারে লেখেন, "পুজো ২০২১ কেমন কাটবে জানি না তবে নতুন গান আসবেই। পূজোর সময় নতুন গান, নতুন ছবি, সব নিয়েই মানুষের আগ্রহ থাকে। করোনার পর চারপাশে সবকিছু স্বাভাবিক হয়ে যাক, সেটাই সকলের আশা। সে কারণে এই সময় নিজের একটা গান তৈরীর কথা ভাবলাম।"অনুপম আরো জানান, লকডাউনে ঘরে বসে বসে এবার যে গানটি তিনি রচনা করেছেন, তার নাম হবে মৃগনাভি। এটি সম্প্রতি পূষন দাশগুপ্ত, ঐশ্বর্য সেন আর সুরঙ্গনা বন্দোপাধ্যায়কে নিয়ে শ্যূটিংও করা হয়ে গেছে। পূজায় মুক্তি পাবে গানটি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!