লাদাখ ভ্রমণ ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে কুনালের চিন্তাধারায় - গ্লোব নিউজ বিডি

সম্প্রতি লাদাখে বাইক ভ্রমণ শেষে মুম্বাই ফিরেছেন কুনাল। মেমরীতে আছে প্রায় হাজারখানেক ছবি। এবারে আস্তে আস্তে ছবিগুলো শেয়ার করার পালা। কিন্তু এত ছবির ক্যাপশন আসবে কোথা থেকে? তাই প্রচুর ভাবতে হচ্ছে কুনালকে। ভাবা প্রাকটিস করতে করতে মাঝেমধ্যে দু চার লাইন কবিতাও আসছে তার মাথায়।
কুনাল কেম্মু
আজ এই ছবিটি শেয়ার করে কুনাল লেখেন, "তুমি যদি আমার চোখ দিয়ে দেখো, এই দুনিয়াকে অতটা খারাপ মনে হবেনা। দুনিয়ার সব লোক খারাপ নয়। শুধু কিছু চিন্তাভাবনা খারাপ। ক্ষমতা এবং অর্থের লোভ কিছু লোককে খারাপ বানিয়ে দেয়। তারা যদি এসব চিন্তাধারা বদলাতে পারে তাহলে স্বর্গ আপনার ঘর থেকে বেশী দূরে নয়।"
লাদাখের পাহাড়ী লেকে কুনাল
এছাড়া লাদাখের পাহাড়ে অবস্থিত একটি লেকের সামনে দাড়িয়ে তারা তিনজন একটি ছবি তোলেন। এই ছবির ক্যাপশনে কুনাল লেখেন, "সমুদ্রপৃষ্ঠ থেকে চৌদ্দ হাজার ফুট উচ্চতায় একটি লেকের সামনে দাডিয়ে পোজ দিলাম। জায়গাটি কোথায়, তা বলবোনা। ইচ্ছা থাকলে যাও, খুজে বের করো।"

মন্তব্যসমূহ