উত্তম কুমারের জন্মদিনে অতিউত্তম সিনেমার ঘোষনা দিলেন সৃজিত - গ্লোব নিউজ বিডি

আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। দুই বাংলার অধিকাংশ তারকাই আজ এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন। তবে স্বনামধন্য টলিউড পরিচালক সৃজিতের স্ট্যাটাসে এমন কিছু ছিলো যা সবাইকে চমকে দিয়েছে।
অতিউত্তম সিনেমার পোষ্টার
সৃজিত লেখেন, "চার বছর ধরে বাষট্টি টি সিনেমা দেখে বারবার স্ক্রীপ্ট সংশোধন করেছি। কোলকাতা শহর ঘুরে স্বত্বাধিকারীদের সাথে সাক্ষাত করেছি, স্বত্ব কিনেছি। দৃশ্যমান আবহ বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছি, শব্দ বিশারদ এবং চিত্রগ্রাহকদের সময় দিয়েছি। অবশেষে স্বপ্নটি সত্যি হতে যাচ্ছে। শুভ জন্মদিন, আপনি আছেন এটাই যথেষ্ট।"
উত্তম কুমার ও সৃজিত মূখার্জী
জানা যায় ১৯২৬ সালের আজকের দিনে উত্তমকুমার জন্মেছিলেন। এদিকে সত্যজিৎ রায়ের সিনেমায় গুপী গায়েন হিসেবে পরিচিত তপেন চ্যাটার্জীরও আজ জন্মদিন। তিনি জন্মেছিলেন ১৯৩৭ সালের আজকের দিনে। তাকে স্মরণ করেও তারকারা প্রচুর স্ট্যাটাস দেন।

মন্তব্যসমূহ