শাড়ীর প্রতি বিশেষ দূর্বলতা রয়েছে বাংলাদেশী নায়িকাদের - গ্লোব নিউজ বিডি

গত কয়েকদিন ধরে তানজিন তিশা একের পর এক শাড়ী পরা ছবি আপলোড দিচ্ছেন। তিনি লেখেন, "শাড়ীর চাইতে সুন্দর কোনো পোশাক হতে পারেনা। আমি শাড়ী ভালবাসি। সত্যি এখনও সত্যিই আছে, তবে আমি শাড়ী পরতে ভালবাসি।"
তানজিন তিশা
এদিকে মিথিলা গতকাল তার নতুন ছবি মায়ার প্রচারের জন্য সংবাদ সম্মেলনে যোগ দেন একটি লাল রঙয়ের জামদানী শাড়ী পরে।
মিথিলা
তিনি লেখেন, "এটা আড়ং এর জামদানী। আমার বিয়ের শাড়ী। এই নিয়ে তিনবার পরলাম। আরো অনেকবার পরবো। এই ছবিটা তোলার সময় মেকআপ আমি নিজেই করেছি। আর চুল ঠিক করে দিয়েছেন দেবী বর্মণ রায়।"

মন্তব্যসমূহ