আবারও অ্যাকশন মুভি নিয়ে আসলেন সালমান খান - গ্লোব নিউজ বিডি
অন্তিম নামের এই ফিল্মের গল্প লিখেছেন যৌথভাবে মিথিলেশ কৌশিক এবং প্রবীণ তারদে। সালমান খান ফিল্মসের প্রযোজনা ও মহেশ মাঞ্জরেকারের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে চলতি বছরের শেষদিকে।
এ ছবির কাহিনীতে দেখা যাবে, একটা দরিদ্র কৃষক পরিবারের ছেলে তার বাবা মায়ের দুঃখ কষ্ট দেখে অনুতপ্ত হবে, এবং সন্ত্রাসের পথ অবলম্বন করে রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সৎ পুলিশ অফিসার সালমান খান তাকে বাধা দেবে।দুর্দান্ত মারপিটের দৃশ্য সম্বলিত এ ছবিটিতে অভিনয় করেছেন সালমান খান, নিকিতিন ধীর, যীশু সেনগুপ্ত, মাহিমা মাকওয়ানা, আয়ুশ শর্মা, প্রজ্ঞা জয়সওয়াল সহ আরো অনেকে। জানা যায়, গত জানুয়ারীতে শ্যূটিং আরম্ভ হয়ে জুলাইতে এর শ্যূটিং শেষ হয়েছে। বর্তমানে পোষ্ট প্রোডাকশন পর্যায়ে রয়েছে এর কাজ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!