বিরসা দাশগুপ্তের মুখোশ সিনেমাটি প্রদর্শিত হবে ঢাকায় - গ্লোব নিউজ বিডি

টলিউডে নির্মিত এই ছবিটি সম্প্রতি কোলকাতার সিনেমা হলগুলোকে কানায় কানায় পূর্ণ করে এবারে রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে।
মুখোশ সিনেমার পোষ্টার
স্বনামধন্য পরিচালক বিরসা দাশগুপ্ত আজ টুইটারে লেখেন, "আমাদের বাংলা ছবি মুখোশ দেখানো হবে এমন এক দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে দেশের জাতীয় ভাষা বাংলা। বিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জানুয়ারী ২০২২। বাঙালী হিসেবে গর্বিত।"
মুখোশ সিনেমার পোষ্টার
জানা যায়, সিনেমাটি আগামী রোববার কানাডার আলবার্টা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। একই দিনে এটি এডমন্টন এলাকায় অবস্থিত মেট্রো সিনেমাতেও প্রদর্শিত হবে। এছাড়া ছবিটি আগামী ১২ সেপ্টেম্বরে দেখানো হবে ক্যালগেরি শহরের গ্লোব সিনেমায়।

মন্তব্যসমূহ