পূজার আগমনী বার্তা শোনালেন জনপ্রিয় নায়িকা পাওলি দাম - গ্লোব নিউজ বিডি

চলছে শরত ঋতু। এ ঋতুতেই অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠাণ দূর্গাপূজা। আসন্ন পূজাকে স্মরণ করে কেনাকাটার ধুম পড়েছে বাঙালীদের মধ্যে। আজ টলিউড নায়িকা পাওলি দাম ধূপদানী হাতে একটি ছবি আপলোড করেন।
পাওলি দাম
তিনি লেখেন, "পূজো পূজো গন্ধ, আকাশে বাতাসে! শরতকাল সবেমাত্র শুরু হলো। ইতিমধ্যেই আমার বুকের বামপাশে ধকধক শুরু হয়ে গেছে! আর মাত্র একমাস কয়েকদিন বাকী। আপনারাও কি আমারই মতো পূজার চিন্তায় বিভোর হয়ে আছেন?"
দূর্গা পূজা
এদিকে কৈলাশ খের সম্প্রতি দূর্গাপূজা নিয়ে বাংলায় যে গানটি গেয়েছেন, সেটি আজ ডমরু ইন্ডিয়া অ্যাপে মুক্তি দেয়া হয়েছে। এ প্রসঙ্গে কৈলাশ খের আজ টুইটারে লেখেন, "দূর্গাপূজায় আমার বাংলা গান নমঃ দূর্গে শুনুন ডমরুতে। এটা ভারতের একমাত্র অ্যাপ যেটিকে বানানো হয়েছে শুধুমাত্র আধ্যাত্মিক ও সিনেমার বাইরের গানের জন্য। এটা একটা সত্যিকারের সংগীতের আধার।"

মন্তব্যসমূহ