জামদানী সিনেমায় চুক্তি স্বাক্ষর করলেন রোশান - গ্লোব নিউজ বিডি
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল হক রোশান গত মঙ্গলবার এ সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন। সরকারী অনুদানে নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করবেন মেধাবী পরিচালক অনিরুদ্ধ রাসেল।রোশান জানান, এ সিনেমার গল্পে একজন গ্রামের যুবক নিজ প্রচেষ্টায় বাংলাদেশের জামদানী শাড়িকে বিশ্ব বাজারে নিয়ে যাবে। মোস্তফা মনন এর লেখা কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন নাট্যকার আজাদ আবুল কালাম।জানা যায়, জামদানী শাড়ীর উৎপত্তি ও বিবর্তন বিষয়ে সুদীর্ঘ গবেষণার পর এই মুভির স্ক্রীপ্ট তৈরী করা হয়েছে। চলতি মাসের শেষদিকে শুরু হবে এর শ্যূটিং।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!