পুলিশ দিবসে টলিউড তারকাদের শুভেচ্ছাবার্তা - গ্লোব নিউজ বিডি

সম্প্রতি পয়লা সেপ্টেম্বরকে পশ্চিমবঙ্গের পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী। সাম্প্রতিক এক মিটিংয়ে তিনি পুলিশের দোষত্রুটির নিন্দা না করার অনুরোধ জানান, এবং সেইসাথে বেশকিছু ক্ষেত্রে পুলিশের সুযোগ সুবিধা বাড়িয়ে দেন।

পশ্চিমবঙ্গের পুলিশ
দিবসটির স্মরণে আজ টলিউড নায়িকা সায়োনি ঘোষ টুইটারে লেখেন, "সমাজে শৃঙ্খলার প্রতিরক্ষায় এবং আমাদের জীবনে শান্তির রক্ষণাবেক্ষণে যারা নিয়োজিত প্রতিদিন, সেই পুলিশদের আজ পুলিশ দিবসে জানাই কুর্নিশ।"
সায়োনি ঘোষ
অপরদিকে জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী লেখেন, "পুলিশ দিবসে স্যালুট জানাই প্রত্যেক জন পুলিশকে, যাদের অবস্থানে সংরক্ষিত আইন, যাদের অবস্থানে নিরাপদ আমরা॥ কুর্নিশ আপনাদের।"
সোহম চক্রবর্তী
এছাড়া অন্যান্য তারকারা নিজ নিজ উপায়ে পুলিশ দিবস উপলক্ষ্যে তাদের শুভেচ্ছাবার্তা প্রকাশ করেন।



মন্তব্যসমূহ