শোলে সিনেমার ছেচল্লিশ বছর পূর্তিতে কলাকুশলীদের স্মৃতিচারণ - গ্লোব নিউজ বিডি

 স্বনামধন্য পরিচালক রমেশ সিপ্পি ১৯৭৫ সালে এই সিনেমাটি বানান। এতে অভিনয় করেন ধর্মেন্দ্র দেওল, অমিতাভ বচ্চন, আমজাদ খান, হেমা মালিনী, জয়া ভাদূরী সহ আরো একঝাক দক্ষ কলাকুশলী। এই সিনেমার গাব্বার সিং চরিত্রটি এতটাই জনপ্রিয়তা পায় যে, আজো বিভিন্ন নাটক সিনেমায় তার রেফারেন্স টানা হয়।

শোলে সিনেমাতে গাব্বার সিং
সেলিম জাভেদের লেখা এই সিনেমার গল্পে গাব্বার সিং নামক কুখ্যাত এক ডাকাতকে ধরার জন্য একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার দুজন আসামীকে ভাড়া করে। ডাকাতদল ডাকাতি করতে গিয়ে পরাজিত হয়ে ফিরে আসলে তাদের বেশ কয়েকজনকে মৃত্যূদণ্ড দেয় ডাকাত সরদার। এই সিনেমার বিখ্যাত ডাইলোগ, "আব তেরা কেয়া হোগা কালিয়া" আজো ভারতবর্ষ জুড়ে লোকের মুখে মুখে শোনা যায়।
শোলে সিনেমার দৃশ্য
এই সিনেমায় ভাড়াটে আসামী দুজন হলেন অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র দেওল। সিনেমায় তাদের নাম থাকে বীরু এবং জয়। অপরদিকে দুই নায়কের বিপরীতে নায়িকা হিসেবে থাকেন হেমা মালিনী ও জয়া ভাদূরী। তাদের নাম থাকে বাসন্তী ও রাধা। অ্যাকশন ধাচের এই সিনেমাটিকে বলা হয় বিগত পঞ্চাশ বছরে নির্মিত সেরা দশটি বলিউড সিনেমার একটি।
শোলে সিনেমার দৃশ্য
আজ সিনেমাটির ৪৬ বছর পূর্তিতে স্মৃতিচারণ করে ধর্মেন্দ্র টুইটারে লেখেন, "শোলে চিরদিনের! আমি মনে করি এতগুলো মেধাবী অভিনেতার মধ্যে আমি ছিলাম সবচে নিকৃষ্ট অভিনেতা। আমার কাছে শ্যূটিংয়ের দিনগুলো ছিলো পিকনিকের মতো, যা আমি নিজের মতো করে উপভোগ করেছি।"

মন্তব্যসমূহ