বলিউড পরিচালক ডেভিড ধাওয়ানের জন্মদিনে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি

ডেভিড দেওয়ান বিবি নাম্বার ওয়ান, হিরো নাম্বার ওয়ান, শাদী নাম্বার ওয়ান, মুঝছে শাদী কারোগী সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা পরিচালনা করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। ১৯৫১ সালে ত্রিপুরার সীমান্তবর্তী এলাকা আগরতলায় জন্ম নেওয়া ৭০ বছর বয়সী এই গুণী পরিচালককে বলা হয় কমেডি সিনেমার ওস্তাদ।
ডেভিড দেওয়ান ও জুহি চাওলা
তার সঙ্গে কাজ করার স্মৃতিচারণা করে আজ জুহি চাওলা টুইটারে লেখেন, "শুভ শুভ জন্মদিন ডেভিড সাহেব। উনি সেই পরিচালক যিনি আমাকে অনেকগুলো হাস্যকর ও মজার সিনেমায় কাজ করার সুযোগ দিয়েছেন। মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ী, দিওয়ানা মাস্তানা, বোল রাধা বোল, লোফার, আন্দাজ, স্বর্গ… নাম বলে শেষ করা যাবেনা। ধন্যবাদ ডেভিড সাহেব, আপনাকে একশোটি গাছ উপহার দিলাম।"
ছেলে বরুণ দেওয়ানের সঙ্গে ডেভিড দেওয়ান
এদিকে ডেভিড দেওয়ানের ছেলে বরুণ দেওয়ার তার বাবার সাথে একটি ছবি আপলোড করে লেখেন, "শুভ জন্মদিন বাবা। তোমার সত্তুর তম জন্মদিবসে অনেক অনেক শুভেচ্ছা।" জানা যায়, ডেভিড দেওয়ান ২০২০ সালে তার সর্বশেষ সিনেমা কুলি নাম্বার ওয়ান নির্মাণ করেন।

মন্তব্যসমূহ