সিনেমা বানানো শেখাবেন পরিচালক ফারাহ খান - গ্লোব নিউজ বিডি
গতকাল টুইটারে একটি লিফলেট প্রকাশ করে তিনি লেখেন, "তুমি কি জানতে চাও একটা বলিউড মুভি কিভাবে বানায়। এয়ার বিএনবিতে আমার কোর্সে যোগ দাও যেখানে আমি সিনেমা বানানোর গোপন বিষয়গুলো শেখাবো। তোমরা আমার কাছে আসার সময় অবশ্যই একটা বলিউড সিনেমার ডায়লোগ মুখস্ত করে আসবে। কারণ আমি তোমাদের মধ্যে থেকে কয়েকজনকে অভিনয় করে দেখাতে বলতে পারি।"
এদিকে গতকাল টোকিওর অলিম্পিক গেমস থেকে ফিরে টেনিস লিজেন্ড সানিয়া মির্জা গেছেন তার বান্ধবী ফারাহ খানের বাসায় দেখা করতে। গতকাল ফারাহ খানের এক ভিডিওতে দেখা যায় দুই বান্ধবী একসাথে নাচ শিখছেন। ফারাহ খান লেখেন, "সানিয়া আমাকে এই নাচটি শেখালো। ও প্রায় দেড় বছর পর আমার বাসায় এসেছে।"জানা যায়, ফারাহ খান ওম শান্তি ওম, ম্যায় হু না সহ বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড মুভি পরিচালনা করেছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!