ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করলেন উদয় চোপড়া - গ্লোব নিউজ বিডি
বলিউড সিনেমার পর্দায় তিনি সাইড নায়ক হিসেবে পরিচিত হলেও ক্যামেরার পিছনে তার রয়েছে বিশাল সম্রাজ্য। ইয়াশ রাজ ফিল্মস এর কর্ণধার ইয়াশ চোপড়ার ছেলে উদয় চোপড়া। সম্প্রতি তিনি ধর্ম সম্পর্কে কটুক্তি করলে ব্যাপক সমালোচিত হন।
গতকাল উদয় চোপড়া টুইটারে লেখেন, "লোকেরা এখনও মনে করে যে বিশ্বে বিরাজমান চার হাজারেরও বেশী ধর্মের মধ্য তাদেরটাই সঠিক। এটা পুরোটাই নির্ভর করে কোন দেশে তারা জন্মায় এবং কোন পরিবারে তারা জন্মায়। যাইহোক, ধর্মগ্রন্থগুলো সবই মানুষের লেখা। ভবিষ্যতে হ্যারি পটার এবং মার্ভেলের নিজস্ব ধর্ম থাকবে। বিষয়টি ভেবে দেখুন।"উদয় চোপড়া আরো লেখেন, "ভাবুন তো, যদি কোনো ধর্ম না থাকতো, আর না থাকতো কোনো ঈশ্বর, আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারতেন। আপনি যা করতে চান তা করতে পারতেন। কিন্তু আপনি পারছেন না। আপনাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা বোঝার চেষ্টা করুন। মিথ্যার বেড়াজাল ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনিই একমাত্র সত্য।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!