হলিউডে মুক্তি পেলো নতুন ছবি দা ফ্রি গায় - গ্লোব নিউজ বিডি

 ম্যাট লিবারম্যান ও জ্যাক পেন এর বানানো চিত্রনাট্য অনুযায়ী ফ্রি গায় সিনেমাটি বানিয়েছেন স্বনামধন্য পরিচালক শন লেভী। সিনেমাটির প্রধান চরিত্রে রায়ান রেনল্ডস একটি ভিডিও গেমের হিরো হিসেবে অভিনয় করেছেন।

দা ফ্রি গায় সিনেমার পোষ্টার

অ্যাকশন, কমেডি ও সাইন্স ফিকশন ঘরানার এই ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন জোডি কামার, তাইকা ওয়াইতিতি, লিল রেল হাউরি, জো কিরি, উৎকর্ষ আম্বুদকার, চ্যানিং ট্যাটাম, আরন ডব্লিউ রিড, ব্রিটনি ওল্ডফোর্ড, ক্যামিলী কোস্টেক, মার্ক লাইনার সহ আরো অনেকে।

ফ্রি গায় সিনেমার পোষ্টার
জানা যায়, দা ফ্রি গায় সিনেমাটি গত শুক্রবার যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়া হয়। এছাড়া সারা বিশ্বের দর্শকরা ওটিটি প্লাটফর্মেও এটি দেখতে পাবেন।

মন্তব্যসমূহ