আসছে টলিউড মুভি হীরকগড়ের হীরে - গ্লোব নিউজ বিডি

স্বনামধন্য পরিচালক সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমাটিতে অভিনেতা হিসেবে রয়েছেন বনি সেনগুপ্ত, কৌশানি মূখার্জী, সোহম চক্রবর্তী, আয়শী তালুকদার, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু সহ আরো অনেকে।

হীরকগড়ের হীরে
আজ সিনেমাটির নায়ক বনি সেনগুপ্ত এবং কৌশানি মূখার্জী টুইটারে মুভিটির পোষ্টার আপলোড করে জানান, শ্যূটিং আরম্ভ হয়েছে ছবিটির। ছবিটিতে দুই দুইজন কৌতুকাভিনেতা কাঞ্চন মল্লিক এবং বিশ্বনাথ বসুর উপস্থিতি দেখে সমালোচকরা ধারণা করছেন এটি একটি কমেডী ধাচের সিনেমা হতে যাচ্ছে। যদিও অফিশিয়ালি এখনও এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।
কৌশানি মূখার্জী ও বনি সেনগুপ্ত
জানা যায়, সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন ডাব্বু হিসেবে পরিচিত প্রসেনজিৎ ঘোষাল। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ধীর গতিতে আগাচ্ছে নির্মাণকাজ। সবকিছু ঠিক থাকলে ২০২২ সালে মুক্তি পাবে হীরকগড়ের হীরে।

মন্তব্যসমূহ