নিজের বাসায় পাহাড়ী গাছ লাগালেন প্রীতি জিনতা - গ্লোব নিউজ বিডি

বলিউডের জনপ্রিয় এই নায়িকা সম্প্রতি লাদাখ ভ্রমণ করে বাড়ি ফিরেছেন। হিমালয় পর্বতমালার লাদাখ অংশে বিপুল পরিমাণ দেবদারু গাছ প্রাকৃতিকভাবেই বেড়ে উঠেছে। সেখান থেকে বেশ কয়েকটি চারাগাছ সাথে নিয়ে ফিরেছেন প্রীতি। গতকাল নিজের বাসায় গাছগুলো লাগানোর কিছু ছবি পোষ্ট করেন তিনি।
গাছ লাগাচ্ছেন প্রীতি জিনতা
প্রীতি লেখেন, "বাড়ি ফেরার চে মধুর আর কিছু হতে পারেনা। আর বাড়িকে সুন্দর করে সাজানো, যাতে এটা বসবাসের জন্য আরো বেশী উপযোগী হয়ে ওঠে। এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা হিমালয়ান দেবদারু গাছ লাগাচ্ছি। কারণ জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়ন আমাদের সবাইকেই প্রভাবিত করে চলেছে।"
দেবদারু গাছ রোপন করলেন প্রীতি জিনতা
তিনি আরো লেখেন, "হিমাচল প্রদেশে জন্ম নিয়ে আমি গর্ববোধ করছি। আমাদের উচিত পরিবেশ রক্ষায় অবদান রাখা, যাতে আমাদের আগামী প্রজন্ম সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পায়, বুকভরে সেই বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারে যা আমরা পেয়েছি। এটা শুধু আমাদের কর্তব্যই নয়, আমাদের নৈতিক দায়িত্বও বটে।" জানা যায়, প্রীতি জিনতা হিমাচল প্রদেশের শিমলা শহরে জন্ম নেন।

মন্তব্যসমূহ