স্বামীকে নিয়ে ঝামেলায় পড়েছেন শিল্পা শেটি - গ্লোব নিউজ বিডি

 বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী যখন হাঙ্গামা টু সিনেমার মধ্য দিয়ে ১৪ বছর পর চলচ্চিত্রে ফেরার প্রস্ততি নিচ্ছেন তখন তার স্বামী রাজ কুন্দ্র ফেঁসে গেলেন এক মেয়েলী মামলায়।

শিল্পা শেটি ও তার স্বামী রাজ কুন্দ্র
গুজব শোনা যাচ্ছে যে রাজ বিভিন্ন মেয়েদেরকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে নীলছবি তৈরী করে নিচ্ছেন এবং অ্যাপের সাহায্যে তা অনলাইনে বন্টনের ব্যাবসা করছেন। গুজবটির সত্যাসত্য যাচাইয়ে অনুসন্ধানে নেমেছে মুম্বাই পুলিশ। মিডিয়ায় এ নিয়ে অনেক রকম কল্পকাহিনী প্রচারিত হচ্ছে। সম্প্রতি শিল্পা শেটি টুইটারে একটি বিবৃতি দিয়ে মিডিয়াকে এসব অপপ্রচার বন্ধ করতে অনুরোধ করেন।
শিল্পা শেটির বিবৃতি
শিল্পা শেটি বলেন, "মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দয়া করে আপনারা চুপ থাকুন। যেহেতু অভিযোগটি বিচারাধীন রয়েছে এবং এখনও প্রমাণিত হয়নি, তাই দয়া করে এ ব্যাপারে কোনো অনুমান নির্ভর মন্তব্য করবেন না"।
শিল্পা শেটির বিবৃতি
এদিকে প্রতিযোগীতামূলক নাচের অনুষ্ঠান সুপার ডান্সারের অন্যতম বিচারক শিল্পা শেটি স্বামীর গ্রেফতারে এতটাই ভেঙে পড়েছেন যে, সুপার ডান্সার অনুষ্ঠানটির গত পর্বের শ্যূটিংয়ে তিনি অনুপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ