চলতি মাসে মুক্তি পাবে ধারাবাহিক হিন্দী নাটক দি এম্পায়ার - গ্লোব নিউজ বিডি

 গতকাল ওটিটি প্লাটফর্ম ডিজনী প্লাস হটস্টার টুইটারে লেখে, "একজন রাজার গল্প যিনি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেন। ভাগ্যের অনিশ্চয়তা, পরিবারের জন্য দুশ্চিন্তা, মৃত্যূ এমনকি নিজেকে নিয়েও যার উদ্বেগের শেষ নেই। দি এম্পায়ার মুক্তি পাবে আগামী ২৭ আগষ্ট।"

দি এম্পায়ার মুভির পোষ্টার
কুনাল কাপুর, শাবানা আজমী, দিনো মরিয়া সহ আরো অনেকের অভিনীত এই নাটকটিতে তুলে ধরা হয়েছে মোঘল সম্রাজ্যের উত্থান থেকে শুরু করে পতন পর্যন্ত। মাত্র ১৪ বছর বয়সে সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সিংহাসন অধিকার করা থেকে শুরু করে ইংরেজের হাতে মোঘল সম্রাজ্যের পতন পর্যন্ত।
দি এম্পায়ার নাটকের পোষ্টার
স্বনামধন্য পরিচালক নিখিল আদভানি পরিচালিত এই ধারাবাহিক নাটকটি কয়েকটি পর্বে ভাগ করা থাকলেও ২৭ আগষ্ট একই দিনে সবগুলো পর্ব দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এদিকে মোঘল আমলের এই নাটকটিতে অভিনয় করতে গিয়ে কুনাল কাপুর বাঁশি বাজানোর প্রতি আসক্ত হয়ে পড়েছেন। সম্প্রতি তিনি নিজে বাঁশি বাজিয়ে একটি ভিডিও আপলোড করেন।
বাঁশি বাজাচ্ছেন কুনাল কাপুর
তিনি লেখেন, "আমি সবেমাত্র শিখতে আরম্ভ করেছি। এবং আমি জানি আমি খুবই বেসুরো বাজাচ্ছি। কিন্তু আমি সবসময়ই অনুভব করেছি, বাদ্যযন্ত্রের জগতে বাঁশি হলো সর্বাধিক অবমূল্যায়নকৃত যন্ত্র। এটার সেই ঝকমকে চেহারা নেই যা অন্য অনেক বাদ্যযন্ত্রের আছে। কিন্তু অন্য দশটা অবমূল্যায়নকৃত জিনিসের মতো এটাতেও প্রচুর পরিমাণ ভালবাসা ও প্রাণশক্তি আছে।"

মন্তব্যসমূহ